ঢাকাMonday , 12 October 2026

নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

admin
October 12, 2026 11:58 am
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১২ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এবং র‍্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

র‍্যালি শেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, মৎস কর্মকর্তা শরিফ উদ্দিন, তথ্য আপা সাবিনা ইয়াসম, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এসময় ইউএনও মুর্শিদা খাতুন তার বক্তব্যে বলেন,
কন্যাশিশুরা আমাদের সমাজের বোঝা নয়, তারা অন্যতম চালিকাশক্তি। আজকের কন্যাশিশুই আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান করা এবং বাল্যবিয়ে রোধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, কন্যাশিশুদের বাল্যবিয়ে থেকে মুক্ত রেখে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মুর্শিদা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।