ঢাকাWednesday , 11 February 2026

নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

admin
February 11, 2026 12:38 pm
Link Copied!

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো শুরু হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও যাচ্ছেন কেন্দ্রগুলোতে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

বুধবার সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, মাইকে ঘোষণা দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটের ব্যালট পেপারসহ সরঞ্জাম বুঝিয়ে দেয়া হচ্ছে। সেই সরঞ্জাম বুঝে নিচ্ছেন কর্মকর্তারা। সরঞ্জাম বুঝে নিয়ে তারা রওনা দিচ্ছেন কেন্দ্রের উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনী সামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। একটি কেন্দ্রে ১৩ জন আনসার-ভিডিপি ও কেন্দ্রভেদে ১-২ জন পুলিশ সদস্য ভোট কেন্দ্রের আইনশৃংখলা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সারা উপজেলা টহল দিবেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আশা করি আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)ভোটররা নির্বিঘ্নে দিতে পারবেন।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১(নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।