ঢাকাWednesday , 26 August 2026

নিয়ামতপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

admin
August 26, 2026 1:45 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  ঈদ-ই- মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমবায় কর্মকর্তা রেজাউল হকসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইমাম, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আরও পড়ুনঃ  মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগ, গ্রেপ্তার যুবক

আলোচনায় বক্তারা হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করার আহ্বান জানান।
এছাড়া ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, নবীজির জীবনী নিয়ে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  সাপাহারে যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।