ঢাকাSunday , 27 September 2026

নিয়ামতপুরে ইএসডিও এনজিওর আয়োজনে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

admin
September 27, 2026 6:56 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪:০০ টার দিকে
রসুলপুর ইউনিয়নের পানিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন প্রধান শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ইউপি সদস্য জনাব আমেরা বেগম, এনজিও প্রতিনিধি মোহাম্মদ মোস্তাফিজু শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন, সুশীল সমাজের গণ্য মান্য ব্যক্তিবর্গ ও ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত।

গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যত পরিকল্পনা হাতে নিয়েছেন তার অর্ধেকই শিক্ষা বিষয়ক - এমপি ফজলে হুদা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।