ঢাকাTuesday , 13 October 2026

নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin
October 13, 2026 1:23 pm
Link Copied!

 

নিয়ামতপুর ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে মহডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১০ টায় ” ঘর থেকে শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গডি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা নিয়ামতপুরের আয়োজনে এবং ফায়ার সার্ভিসের সাবির্ক সহযোগিতায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে আগুন নিভানোর মহডা পরিচালনা করা হয় ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

মহড়া শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এসমস আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক, সাংবাদিক বৃন্দ প্রমুখ ।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্ততারা বলেন, প্রতিনিয়ত আমাদের অনেক দূর্ঘটনার কবলে পডতে হয়। তাই ভয় – ভীত না করে সাহসের সাথে দূর্যোগের মোকাবিলা করার জন্য এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সমাজ থেকে শুরু করে একটি সহনশীল দেশ গডতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।