ঢাকাSunday , 8 March 2026

নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

admin
March 8, 2026 9:12 pm
Link Copied!

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
৮ মার্চ ২০২৬ তারিখে নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় এবং এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ অফিস থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় নারী নেত্রীবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নারী, উন্নয়নকর্মী, যুব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে মান্দায় বাংলা কিউআর প্রশিক্ষণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।