ঢাকাTuesday , 25 November 2025

নিয়ামতপুর সাথী ট্রেডার্সের জমজমাট আয়োজনে হালখাতা

admin
November 25, 2025 4:20 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত নিয়ামতপুর কমিউনিটি ও কনভেনশন হলে আজ ২৫ নভেম্বর সাথী ট্রেডার্সের শুভ হালখাতা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্রাহক ও শুভানুধ্যায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

হালখাতা উপলক্ষ্যে আয়োজিত এই মিলনমেলায় সকাল থেকে অতিথিদের আনাগোনা শুরু হয়। সাথী ট্রেডার্সের কর্ণধার সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের পরিবেশক আলহাজ্ব শামসুল হক আগত সকলকে স্বাগত জানান এবং তাদের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিনজেন্টা বাংলাদেশের জোনাল সেলস ম্যানেজার, নর্থ আমিনুল ইসলাম,
রিজিওনাল সেলস ম্যানেজার -রাজশাহীর ইশতেয়াক ইমরোজ, সিনিওর টেরিটোরি অফিসার নিয়ামতপুরের
সবুজ হোসেন, শহিদুল ইসলাম সাথী, মহসিন আলী, মুসা আলী প্রমূখ।
অনুষ্ঠানের শেষে আগত সকল অতিথির জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার করে সভা অনুষ্ঠিত 

সাথী ট্রেডার্সের কর্ণধার আলহাজ্ব শামসুল হক বলেন, “এই হালখাতা শুধু হিসাবের খাতা বদল নয়, এটি আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মঞ্চ। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই সাফল্য সম্ভব ছিল না।” দিনব্যাপী এই উৎসবের মাধ্যমে সাথী ট্রেডার্স তাদের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি নিয়ামতপুরবাসীর মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  বাড়িভিটা থেকেও হলেন বাড়িছাড়া, অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন রাস্তায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।