ঢাকাMonday , 22 December 2025

নিয়ামতপুর কনকনে শীতের মধ্যে রাতের আধাঁরে শীত বস্ত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ইউএনও মুর্শিদা

admin
December 22, 2025 11:16 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
কনকনে শীতে যখন নওগাঁর নিয়ামতপুরের খেটে খাওয়া গরিব-অসহায় শীতার্ত মানুষ কাপছে। সে সময় কনকনে শীতের মধ্যে রাতের আধাঁরে শীত বস্ত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ইউএনও মুর্শিদা খাতুন।

এই শীতে সবচেয়ে বেশি কষ্টে বসবাস করে সমাজের ছিন্নমূল মানুষেরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

সোমবার গভীর রাতে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় শীতের কম্বল বিতরণ করেন উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা সদরের সকল নাইটগার্ড, এতিম খানাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪শ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী প্রকৌশলি বিএমডিএ মো: তারিক আজিজ মিলন, উপজেলা কর্মকর্তা এসএফডিএফ মোঃ ইমরান হোসেন মন্ডল, উপজেলা পিডিবিএফ কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাবুল আক্তার, পল্লী দারিদ্র্য ফাউন্ডেশন কাইউম চৌধুরী প্রমূখ।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

শীত বস্ত্র বিতরণ কল তিনি বলেন, শীতের কষ্ট সেই বোঝে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে এগিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।