ঢাকাThursday , 18 September 2025

নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা

admin
September 18, 2025 7:24 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার সাংশৈইল হাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিবর রহমান মেম্বারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সাংবাদিকের কীটনাশক দোকানে চুরি, ৩ লক্ষ টাকার ক্ষতির আশংকা

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মনজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ, নিয়ামতপুর সরকারি কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এছাড়ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী।

সভায় বলেন, সকল নেতাকর্মীকে একসাথে থেকে ডাঃ ছালেক চৌধুরী হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাঃ ছালেক চৌধুরী একজন উচ্চ শিক্ষিত এবং সৎ মানুষ। তিনি নিয়ামতপুরে বিএনপিকে সুসংগঠিত করেছেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।