ঢাকাMonday , 2 November 2026

নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

admin
November 2, 2026 8:05 pm
Link Copied!

 

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

উপজেলা প্রশাসন ও নাচোল ইউনিয়নের আয়োজনে নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়ন ও নেজাম পুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই পর্ব।

​২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার সকাল সাড়ে ৮টায় নাসিরাবাদ হাই স্কুল মাঠে ১০টা প্রতিযোগিতায় এই খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়। গ্রামীণ পর্যায়ে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

​উদ্বোধনী ও বাছাই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আয়োজক কমিটির প্রতিনিধি, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে সাংবাদিক নেতা মুরাদ এর মাতার মৃত্যু ‎বিভিন্ন সংগঠনের শোক

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মজনু মিয়া, উপজেলা বিএনপির সেক্রেটারী আবু তাহের খোকন ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অতিথিগণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটির চমৎকার আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমী মহলে বেশ প্রশংসিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।