নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)উপজেলা সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী উপজেলার সনাতন ধর্মাবলম্বী নারীর হাতে এ শাড়ি বিতরণ করা হয়। আসন্ন দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সকাল ১০টায় শাড়ী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইয়াকুব আলী, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
এদিকে দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি সারদীয় দুর্গা পুজায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ১০০টি শাড়ি বিতরণ করেন। এসময় বিএনপির জেলা কমিটির আহ্বায়ক জাকারিয়া(জাকা), সদস্য সচিব আল: রফিকুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল- মেহরাব, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ও সহ- সভাপতি আমানুল্লাহ আল- মাসুদসহ স্থানীয় বিএনপি দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শাড়ি বিতরণী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, “শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। উৎসবের আনন্দ থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে।” এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

