ঢাকাMonday , 5 October 2026

নাচোলে এমপি মিজানুর রহমান অনুদানের চেক, নগদ অর্থ ও ফুটবল বিতরণ করলেন 

admin
October 5, 2026 6:51 pm
Link Copied!

 

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন মন্ত্রণালয়ের কল্যাণ তহবিল ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এককালীন আর্থিক অনুদানের চেক, নগদ অর্থ এবং ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে ক্রীড়া ক্লাবে ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে এ অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

​উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২  আসনের সংসদ ড. মু. মিজানুর রহমান।

​অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। পাশাপাশি সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকেও চেক ও বিশেষ অনুদান প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

​এর মধ্যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৩২ জন আদিবাসীর মাঝে মোট ৪০ হাজার টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১৫ জনের মাঝে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা এবং ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবে খেলার সামগ্রী  বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

​অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, স্থানীয় আদিবাসীদের প্রতিনিধি বিধান সিং এবং অনুদানপ্রাপ্ত সুবিধাভোগীগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।