ঢাকাMonday , 21 September 2026

নাচোলে এনজিও উদ্যোগে প্রান্তিক পরিবারের মাঝে সাড়ে ১৩ হাজার গাছের চারা বিতরণ

admin
September 21, 2026 5:35 pm
Link Copied!

 

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)উপজেলা সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ‘এসেডো’র উদ্যোগে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

​সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার মুসলিমপুর গার্লস একাডেমি চত্বরে এ চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

আরও পড়ুনঃ  সকল ইউনিয়নে জামাতের একক প্রার্থী বিএনপি'র একাধিক 

​এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম জানান, সংস্থাটি উপজেলার মোট ৪ হাজার ৫০০টি পরিবারের মাঝে ১৩ হাজার ৫০০টি ফলদ গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩০০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে ৩টি করে মোট ৯ হাজার ৯০০টি আমের চারা (খিরসাপাত, কাটিমন, বারি-৩, বারি-৪ ও আম্রপালী) এবং ৩ হাজার ৩০০টি পরিবারের মাঝে থাই পেয়ারার চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া ৬০০টি লেবুর চারা, ৬০০টি আমড়ার চারা এবং ১ হাজার ৬৫০টি পরিবারের মাঝে আরও ১ হাজার ২০০টি আমের চারা বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ  সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসেডোর ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার আজাহার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা, মুসলিমপুর গার্লস একাডেমির সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আদিবাসী নেতা জতিন হেমরোম, সংস্থার মাঠকর্মী ডেইজি ও সুমি খাতুনসহ স্থানীয় সুবিধাভোগীরা।

আরও পড়ুনঃ  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।