ঢাকাFriday , 10 October 2025

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও রেলী অনুষ্ঠিত

admin
October 10, 2025 5:20 pm
Link Copied!

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও রেলী অনুষ্ঠিত

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির পক্ষ থেকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে রেলী অনুষ্ঠিত হয়েছে ।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরীর পক্ষে নেতাকর্মীরা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা সদরে ও হাটবাজারের দোকান মালিক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে বর্াঢ্য রেলী উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিএনপি কর্যালয়ের সমনে এসে বক্তব্য প্রদান করেন নেতাকর্মী ।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

এ সময় যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মনজুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম খলিলুর রহমান, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান, ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী, ছাত্রদলের কলেজ শাখা সভাপতি বিদ্যুৎ চন্দ্র মোহন্ত প্রমূখ।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

লিফলেট বিতরণ শেষে বক্তারা তাদের বক্তৃতায় বলেন, বাংলাদেশকে সঠিক ধারায় রাখতে এবং গণতন্ত্র সুসংগঠিত রাখার জন্য নেতাদের ঐক্যবদ্ধ থাকে সকলের কাছে যেয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।