ঢাকাWednesday , 16 July 2025

নওগাঁর নিয়ামতপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তী পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা

admin
July 16, 2025 3:58 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তী পালন উপলক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসার ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

আজ সকাল ১০ টায় নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রধান অতিথি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমন্ডিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান কে কেন্দ্র করে যে সকল ছবিগুলো দেওয়ালে আঁকানো হয়েছে সবগুলো অনেক সুন্দর হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।