ঢাকাThursday , 24 July 2025

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের হাত থেকে ভ্যান উপহার নিলেন মোজাহার

admin
July 24, 2025 6:17 pm
Link Copied!

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর কাছ থেকে অটো চার্জার ভ্যান উপহার পেয়েছেন উপজেলার সদর ইউনিয়নের বাদপাড়া গ্রামের মোজাহার আলী (৫৫)। আজ বৃহস্পতিবার ২৪জুলাই ভূমি সেবা- জটিলতা নিরসন নিয়ে শুনানি শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ অটো চার্জার ভ্যান বিতরণ করেন
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, ওসি হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

মোজাহার বলেন, আমার দীর্ঘদিনের চাওয়া ছিল অটো চার্জার ভ্যান। প্রতিবন্ধি হওয়ায় আর্থিক সংকটে কিনতে না পারায় নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিস থেকে আমাকে একটি ভ্যান উপহার দেয়। ভ্যানটি পেয়ে আমার পরিবার পরিচালনা করতে অনেক সহজ হবে।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।