ঢাকাSunday , 18 October 2026

গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে সাড়ে ৩ শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

admin
October 18, 2026 8:11 pm
Link Copied!

 

সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুর প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ):

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ধোবাপুকুর দুর্গামন্দিরের সভাপতি জীবন শীল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার সাড়ে ৩ শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের চারালডাঙ্গা ধোবাপুকুর দুর্গামন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধোবাপুকুর দুর্গামন্দিরের সভাপতি জীবন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এ সময় বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মনোতোষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুমন শাহ।

অনুষ্ঠানে উপজেলার অসহায় ও দুস্থ সাড়ে ৩ শতাধিক পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।