ঢাকাSaturday , 24 October 2026

আত্রাইয়ে উপজেলা কেন্দ্রীয় মসজিদের অজুখানার শুভ উদ্বোধন

admin
October 24, 2026 7:31 pm
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

​নওগাঁর আত্রাইয়ে উপজেলা কেন্দ্রীয় মসজিদের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মসজিদের নবনির্মিত অজুখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ​ আনুষ্ঠানিক ভাবে এই অজুখানার শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। ​মসজিদ কমিটি সূত্রে জানা যায়, অজুখানাটি নির্মাণে মোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সরকারি অনুদান হিসেবে পাওয়া গেছে ২ লাখ ৫ হাজার টাকা। এছাড়া স্থানীয় ধনাঢ্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ধর্মপ্রাণ মানুষের সার্বিক সহযোগিতায় ১৬ লাখ ৯০ হাজার টাকা অনুদান সংগৃহীত হয়। ​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, মসজিদ আল্লাহর ঘর। এর সৌন্দর্য রক্ষা ও মুসল্লিদের অজুসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা আমাদের সকলের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এই অজুখানা নির্মাণে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, সমাজের যেকোনো উন্নয়নমূলক ও ধর্মীয় কাজে আত্রাইয়ের মানুষের এই সহযোগিতার হাত আগামীতেও প্রসারিত থাকবে। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাবু, মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকী শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। ​উদ্বোধন শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।