ঢাকাTuesday , 9 December 2025

নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস পালিত

admin
December 9, 2025 2:28 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ হোক, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আজ মঙ্লবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আল মামুন হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রমুখ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আলোচনায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং সমাজে বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আদর্শ নারীদের সংবর্ধনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।