ঢাকাFriday , 21 November 2025

সাপাহারে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ছাগল বিতরণ

admin
November 21, 2025 12:37 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলা প্রাণিসম্পদ অফিসের অয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ -সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ১৪০ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ গোলাম রব্বানীর সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ,উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন,পল্রী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন,সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন। প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রত্যেক সুফলভোগীকে ২টি ছাগল,৫টি ফ্লোরমেট, ছাগলের ঘর নির্মান উপকরণ হিসেবে ৪টি সিমেন্ট পিলার ২টি ঢেউটিন দেয়া হয়।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।