ঢাকাTuesday , 4 November 2025

নওগাঁ ১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোস্তাফিজুর রহমান

admin
November 4, 2025 2:59 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপপাহার) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

গতসোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ সক্রিয়তা ও কর্মীদের সাথে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার বলেন, নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের মানুষ মোস্তাফিজুর রহমানকে ভালবাসে। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধী মাঠে আছেন, বিগত ফাসিস্ট সরকারের আমলেও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার,এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার। মনোনয়ন ঘোষণার পর নিয়ামতপুর পোরশা সাপাহারের বিএনপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার এই আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জামায়াতে ইসলামী প্রার্থী মাহবুবুল আলমের ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।