ঢাকাSaturday , 1 November 2025

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

admin
November 1, 2025 3:03 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার ১লা নভেম্বর “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের

উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, ক্ষুদ্র ও কৃষক ঋণ প্রকল্পের ইমরান হোসেন প্রমূখ।

আরও পড়ুনঃ  নাচোলে পুলিশের অভিযান: পৌনে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ২

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।