ঢাকাThursday , 30 October 2025

নিয়ামতপুর কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
October 30, 2025 5:02 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কৃষক দলের বর্ধিত সভায় যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোসলেম উদ্দিন।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম দুলু।

এসময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল হক সুলতান, সাংগঠনিক সম্পাদক জুম্মান রশিদ, মাহমুদুল হাসান মান্না, আহবায়ক কমিটি সদস্য আব্দুল্লাহ আল তুহিন, মোজাম্মেল হোসেন প্রমূখ।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

বক্তারা তাদের বক্তৃতায় বলেন, কৃষক দলের সংগঠনকে এগিয়ে নিতে প্রত্যেক মাসেই মিটিংয়ের আয়োজন করতে হবে। বিএনপি একটি বড় দল আর আমরা এই দলেরই অঙ্গ সহযোগী সংগঠন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মধ্যে ভেদাভেদ না রেখে ধানের শীষের প্রার্থী যে হবে তাকে জয়ী করার জন্য একযোগে কাজ করার আহবান জানান।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।