ঢাকাWednesday , 8 October 2025

নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

admin
October 8, 2025 1:52 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রাণী পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, ক্রেডিড সুপারভাইজার কাম কম্পিউটার অপারেটর আল মামুন প্রমুখ।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানান।
আলোচনা শেষে উপজেলা পর্যায়ে মহিলাদের মাঝে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ঋণগ্রহীতাদের মাঝে এবং সেচ্ছাসেবী মহিলা সংগঠনের অনুকুলে সাধারণ অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।