ঢাকাTuesday , 7 October 2025

নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

admin
October 7, 2025 12:44 pm
Link Copied!

নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে প্রতিপাদ্যকে সমনে রেখে” নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, প্রবীন ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমূখ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আলোচনা সভায় তাদের বক্তব্যে বলেন, প্রবীনদের প্রতি যত্নশীল হতে হবে এবং সবসময় তাদের শারীরিক, মানসিকসহ সকল বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের দ্বায়িত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।