ঢাকাMonday , 29 September 2025

পত্নীতলায় কারিতাসের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

admin
September 29, 2025 6:30 pm
Link Copied!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি –

পত্নীতলায় কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প কর্তৃক গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারাভিযান ও সরকারি ভূমি অফিসের সহিত অ্যাডভোকেসী ও সম্পর্ক জোরদারকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

রবিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন প্রাঙ্গনে উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ২০টি গ্রামের ভূমি সমস্যায় জড়িত ৫০ জন জনগণ সভায় অংশগ্রহন করেন।

কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে সভায় জমির ভূমি উন্নয়ন কর ও জমি নামজারি বর্তমানে কিভাবে সহজে করা যায় সেই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এসময় সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত জনগণের মধ্যে ৫ জনের দলিল, খতিয়ান সহ সকল কাগজপত্র সরাসরি দেখে জনগণকে উদ্ভুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ রেখেছেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।