ঢাকাSaturday , 30 August 2025

নওগাঁর নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
August 30, 2025 4:47 pm
Link Copied!

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর “নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে এমন সংবাদ প্রকাশ ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দোকান মালিকগং।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের বোডিং মার্কেট ভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন দোকান মালিকগং।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

দোকান মালিকের পক্ষে চপল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, গতকাল চ্যানেল একাত্তরে অবৈধভাবে বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রাবাস দখলের যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা। আমরা প্রধান শিক্ষকের মাধ্যমে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় দোকান বরাদ্দ নিয়েছি। তবে প্রধান শিক্ষক সকল কিছু এড়িয়ে গিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীর নামে মিথ্যাচার করেছেন।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি পড়ে ছিল। এখন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা দোকান ঘর বরাদ্দ নিয়েছি। কিন্তু তিনি (প্রধান শিক্ষক) কিভাবে এ ধরনের মন্তব্য করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। অথচ তাঁর ছেলের নামে দুটি ও কর্মচারীর নামে একটি দোকান ঘর বরাদ্দ নিয়েছেন।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

এ সময় আরও বক্তব্য রাখেন, আব্দুল গনি, আব্দুর রশিদ, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমূখ।
এ বিষয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মুঠোফোনে বলেন, প্রকাশিত সংবাদ সঠিক নয়। সরকার পরিবর্তনের পর তৎকালীন ইউএনও মেহেদী হাসান স্যারের সঙ্গের আলোচনা করে বিধি অনুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হয়েছে এবং সকল দোকান মালিকগনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিনামা করে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।