ঢাকাFriday , 15 August 2025

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

admin
August 15, 2025 11:05 pm
Link Copied!

 

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুবদলের আহবায়ক মনজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ প্রমূখ।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।