ঢাকাTuesday , 12 August 2025

ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

admin
August 12, 2025 4:12 pm
Link Copied!

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ আগষ্ট মঙ্গলবার সকাল বেলা ১১টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সনদ বিতরন, পুরস্কার বিতরন ও ঋণ বিতরন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে জাহিদ ইকবাল ও সালমা খাতুন জুলির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউএনও (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার। যুব সমাজের উদ্দেশ্যে উদ্দোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা,কর্মসংস্থান সৃষ্টি সর্বোপরি সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ইউএনও জেসমিন আক্তার আহবান জানান। যুব দিবসের গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, শিক্ষা অফিসার রবিউল ইসলাম,ওসি জাফর ইমাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ,ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, আলমগীর হোসেন আরাব, সফল সংগঠক নূর ইসলাম,বিভিন্নযু সংগঠনের প্রতিনিধিগন। শপথ বাক্য পাঠ করান যুব উন্নয়ন করমকর্তা কামরুজ্জামান সরদার।  আলোচনা শেষে গাভী ও গবাদি পশু পালনের জন্য ৪ জনকে বিভিন্ন অংকের মোট ২লক্ষ ৩০হাজার টাকা ঋণের চেক প্রদান এবং সফল যুব সংগঠক নূর ইসলাম,জাহিদ ইকবাল ও রাসেল মাহমুদকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।