ঢাকাTuesday , 12 August 2025

নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।

admin
August 12, 2025 4:10 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

আজ সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায়
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ  ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে মান্দায় বাংলা কিউআর প্রশিক্ষণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তারা প্রযুক্তিনির্ভর যুবসমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ইউএনও মোছাঃ মুর্শিদা খাতুন প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ করেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।