ঢাকাSunday , 3 August 2025

নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য মনজুর রাসেলের অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

admin
August 3, 2025 7:13 pm
Link Copied!

 

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরগী ও বিনপি নেতা মনজুর রাসেলের আকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ আগষ্ট ) বিকাল ৩টায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে খড়িবাড়ি বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক ২ জাহাঙ্গীর কবির বাচ্চু, স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ এলাকা বাসী এবং আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও কোরআন তিলাওয়াত করা হয়।
দোয়া ও মাহফিলে মরহুম মনজুর রাসেলের জীবনের বিভিন্ন দিক এবং তার অবদানের কথা স্মরণ করা হয়। মাহফিল শেষে অতিথিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরিবার ও এলাকাবাসী যারা এই মাহফিলে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।