ঢাকাTuesday , 22 July 2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

admin
July 22, 2025 6:45 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনার ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহোতদের আশু সুস্থতা কামনায় উপজেলা বিএনপির উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নওগাঁ-১ এর প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দীন, হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল রহমান রতন, মতিউর রহমান মতিনসহ স্থানীয় সকল সংঘটনের নেতাকর্মী।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

আলোচনা শেষে দোয়া মাহফিলে সকল নিহতদের আত্বার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।