ঢাকাThursday , 15 October 2026

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
October 15, 2026 2:54 pm
Link Copied!

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অনাচার ও সাম্যবাদের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর চেতনা, সাম্যবাদী চিন্তা ও দেশপ্রেমের অমিয় বার্তা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুল চর্চার মাধ্যমেই আমাদের নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক নিয়ামত আলী বাবু, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম প্রমুখ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা শেষে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।