ঢাকাTuesday , 13 October 2026

নাচোলে ‘রানীমা’ ইলা মিত্রের ৯৬তম জন্মবার্ষিকীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

admin
October 13, 2026 1:21 pm
Link Copied!

 

​ নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

নাচোলের তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী, নারী জাগরণের অগ্রদূত ও শোষিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক ‘রানীমা’ ইলা মিত্রের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ (১৩ অক্টোবর) সকালে নাচোলের বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে তেভাগা আন্দোলন ও কৃষক-খেতমজুর অধিকার রক্ষা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টা ব্যাপি চলা এই মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় আদিবাসী-কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

​মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে রতি পাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বডির অন্যতম সদস্য ও নওগাঁ জেলার আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ ওয়াজেদ পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন মুকুল বলেন, “ইলা মিত্র কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত কৃষক ও নারী সমাজের মুক্তির কাণ্ডারি। ১৯৪০ সালের অলিম্পিকে প্রথম বাঙালি নারী হিসেবে নির্বাচিত হয়ে যেমন তিনি ক্রীড়াক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন, তেমনই পরবর্তীতে রাজপথে থেকে সামন্তবাদী শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছেন। আজ তাঁর জন্মদিনে আমাদের অঙ্গীকার হোক—রানীমার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার বৈষম্য ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা।”

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

​সমাবেশে অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ বলেন, “জোতদার-মহাজনদের হাত থেকে ভাগচাষী ও সাঁওতাল কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে ইলা মিত্র যেভাবে জেল-জুলুম ও অবর্ণনীয় পুলিশি নির্যাতন সহ্য করেছেন, তা ইতিহাস স্মরণে রাখবে। নাচোলবাসী ভালোবেসে তাঁকে ‘রানীমা’ উপাধিতে ভূষিত করেছিল। তাঁর এই আত্মত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

​মানববন্ধনে বক্তারা নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ইলা মিত্রের জীবন-সংগ্রাম তুলে ধরতে সরকারি উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।