নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৭২ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সামনে স্থানীয় গ্রাম পুলিশদের দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এই বাইসাইকেল গুলো হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান পিপিএম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাইসাইকেল বিতরণকালে মোস্তাফিজুর রহমান এমপি বলেন, গ্রাম পুলিশরা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বাইসাইকেল বিতরণের ফলে তাঁদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং তাঁরা দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে পারবেন।

