ঢাকাMonday , 28 September 2026

নিয়ামতপুরে ইএসডিও’র আয়োজনে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

admin
September 28, 2026 8:11 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে
হাজিনগর ইউনিয়নের দূর্গা মন্দির প্রাঙ্গনে প্রায় ৮ শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থানা গম্ভীরা অনুষ্ঠান সফল হবে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বোরখা পরা দুর্বৃত্তরা পানি ছিটিয়ে লুট করল টাকা গহনা

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  চন্দননগর কলেজ সংবর্ধনা দিলো মোস্তাফিজুর রহমান এমপিকে

প্রধান অতিথি হিসেবে গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন
হাজিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: মইনুর ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাকিম, হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ, বিশিষ্ট সমাজ সেবক সুরঞ্জিত চন্দ্র বর্মন, হাজিনগর দুর্গা মন্দিরের সভাপতি সুভাষচন্দ্র বর্মন প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম সুশীল সমাজের গণ্য মান্য ব্যক্তিবর্গ ও ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত।

গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।