ঢাকাTuesday , 29 September 2026

ধামইরহাটে ছাত্রদলের উদোগে জাতীয় আলতাদিঘীতে বৃক্ষ রোপণ

admin
September 29, 2026 5:07 pm
Link Copied!

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে “বৃক্ষ দিয়ে সাজায় দেশ,”সবার আগে বাংলাদেশ,। এই স্লোগানকে সামনে রেখে, ধামইরহাট উপজেলায় জাতীয় আলতাদিঘী উদ্যানে বিভিন্ন প্রজাতির ২০০ শত বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
২৯ শে সেপ্টেম্বর সকাল ১১ টায় মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর ইশতেহার ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি অংশ হিসেবে নওগাঁর ধামইরহাট উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক উমর ফারুক এর নেতৃত্বে জাতীয় আলতাদিঘী উদ্যানে চারদিকে ২০০শত বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র নেতা সিরাজুল ইসলাম মবিন,কলেজ শাখার সহ সভাপতি শামিনুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান,আড়ানগর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি শাহারিয়া ইসলাম, পৌর সভার ছাত্র নেতা ফয়সাল আহমেদ সহ ছাত্র দলের বিভিন্ন নেতা কর্মী বৃন্দ প্রমুখ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ইএসডিও এনজিওর আয়োজনে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।