ঢাকাSunday , 1 June 2025

নিয়ামতপুরে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন

admin
June 1, 2025 3:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১ জুন) সকাল থেকে উপজেলা ৮টি ইউনিয়ন পরিষদ চত্বরে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৩৯ হাজার ৮৫২ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি এ চাল বিতরণ শুরু হয়।
এ সময় উপজেলার সদর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, নিয়ামতপুর উপজেলায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৩৯৮ দশমিক ৫২ টন চাল। এ চাল ৩৯ হাজার ৮৫২টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

ইউএনও মোছাঃ মুর্শিদা খাতুন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন। ঈদের আগে এই চাল পেয়ে হত দ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, পরিষদের প্রসাশনিক কর্মকর্তা রাজু আহমেদ, ইউপি সদস্য রুবিয়া খাতুন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।