ঢাকাThursday , 10 September 2026

নিয়ামতপুরে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

admin
September 10, 2026 6:17 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেহেল রানা(২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ সকাল ১১ ঘটিকার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বেগুনতাড়া এলাকার জামে মসজিদের পাশে থেকে তাকে গ্রেপ্তার করে।
রেহেল রানা ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রেহেল রানা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় স্হানীয় জনগণের উপস্থিতিতে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার কাছে থাকা ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।