ঢাকাTuesday , 8 September 2026

মান্দায় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

admin
September 8, 2026 5:26 pm
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম হোসেন (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে সিয়াম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের কাছাকাছি সড়কে পৌঁছালে একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভটভটির ধাক্কায় সিয়াম পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।