ঢাকাSaturday , 5 September 2026

আত্রাইয়ে ক্ষিদ্র কালিকাপুর দাউদিয়া আলিম মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

admin
September 5, 2026 9:50 pm
Link Copied!

 

​ আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ক্ষিদ্র কালিকাপুর দাউদিয়া আলিম মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বৈকালে ক্ষিদ্র কালিকাপুর দাউদিয়া আলিম মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভবনটির বাস্তবায়নে ছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং নির্মানে ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), আত্রাই, নওগাঁ।

​৭ নং কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। এই নব-নির্মিত একাডেমিক ভবন মাদ্রাসার শিক্ষার পরিবেশ বহুগুণ বাড়িয়ে তুলবে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় নতুন উদ্দীপনা যোগাবে।

আরও পড়ুনঃ  ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে মান্দায় বাংলা কিউআর প্রশিক্ষণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

বর্তমান সরকার ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি মেধাভিত্তিক ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষক ও স্থানীয় সুধীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার ও মোঃ নিয়ামত আলী বাবু,

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন। ​অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।