ঢাকাTuesday , 5 May 2026

নওগাঁর নিয়ামতপুরে ইউএসডিও এর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

admin
May 5, 2026 6:23 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় (০৫ মে) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অবহিতকরণ কর্মশালায় প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেন ওয়াটার এইড বাংলাদেশের আই ডাব্লিউ আর এম এক্সপার্ট মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ক প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণী ও সময়সূচী উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মসূচির সিনিয়র অফিসার (IWRM) এবং সিনিয়র অফিসার (SWM)।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার মোঃরফিকুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, ইএসডিওর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ,পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।