ঢাকাFriday , 17 April 2026

নিয়ামতপুরে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

admin
April 17, 2026 4:54 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে আব্দুর রহমান (১৮) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল (১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নে চক দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুর রহমান ওই এলাকার শাহাজান আলীর ছেলে এবং মান্দা মমিন শাহানা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অনেক আগে থেকেই পরিবারের সাথে মতবিরোধের কারণে একাকিত্বে ভুগতেন আব্দুর রহমান। গতকাল রাতে খাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। রাতে আনুমানিক ২ টার দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দেয়। সকালে ডাকাডাকি করে না উঠলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
থানায় খবর দিলে পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ নিচে নামান।
আব্দুর রহমানে বাবা শাহাজান আলী বলেন, ছেলেটা বিভিন্ন বিষয় নিয়ে একাকিত্বে ভুগতো। গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করলেও না উঠলে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন,  ঘটনাস্থলে গিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।