ঢাকাMonday , 13 April 2026

নিয়ামতপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

admin
April 13, 2026 11:12 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পুলিশ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ পারভেজ রহমান (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
আজ(১৩ এপ্রিল) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই কারবারিকে গ্রেপ্তার করে পুলিশের এএসআই সিদ্দিক, বুলবুলসহ সঙ্গীও ফোর্স। গ্রেপ্তারকৃত পারভেজ রহমান মান্দা উপজেলার আইড়পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) চাঁদ আলী।
এজাহার সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তারের অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারির তথ্যটি পায় পুলিশ। গ্রেপ্তারের উদ্দেশ্যে বরিয়া বাজার এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দেয় কারবারি। পরে তাকে আটক করে পুলিশ। দেহ তল্লাশি করে তাঁর কোমর হতে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়োমিত মামলা হয়েছে। আসামিকে আদালতে সোর্পদ করা হবে এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।