ঢাকাSaturday , 4 April 2026

নিয়ামতপুরে নবাগত ওসির সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
April 4, 2026 8:22 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎‎শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় ওসির অফিস কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা আলোচনা হয়। নবাগত ওসি সাংবাদিকদের নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতি প্রদান করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন শেখ, সদস্য রেজাউল ইসলাম সেলিম, সহসম্পাদক তৈয়বুর রহমান, রনজিত মিনজ, জাকির হোসেন, রাকিবুল হাসান, সবুজ সরকারসহ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, দপ্তর সম্পাদক মিলন হোসেন, সদস্য শাকিল আহমেদ, শাকিল হোসেন প্রমূখ।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।