ঢাকাWednesday , 11 March 2026

নিয়ামতপুর শান্তিপূর্ণ ভাবে ভিজিএফ এর চাল বিতরণ

admin
March 11, 2026 7:21 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নে ৪ হাজার ৩শ ৫৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল, প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, প্রশাসনিক কর্মকর্তা রাজু আহম্মদ, সকল ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, আজ ১,২,৩,৪,৬ নং ওয়ার্ডের সকল উপকার ভোগীদের মধ্যে এ চাল বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল থেকেই প্রকৃত হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।