ঢাকাThursday , 5 March 2026

পত্নীতলায় আদিবাসিদের মাঝে ছাগল বিতরণ 

admin
March 5, 2026 5:43 pm
Link Copied!

ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি –
পত্নীতলায় আদিবাসীদের মাঝে ২০০টি ছাগল এবং ছাগলের ঘরের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগা-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক । উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, পৌর শাখার আমির  মোফাজ্জেল হোসেন, জামায়াত নেতা হারুনুর রশিদ প্রমুখ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ছাগল এবং ছাগলের ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে বলে ডা. আশীষ কুমার দেবনাথ জানিয়েছেন।
আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।