ঢাকাFriday , 9 January 2026

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নওগাঁ ১আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুল আলম

admin
January 9, 2026 3:26 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার দলীয় অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে এবং নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন এর এক্সিকিউটিভ মেম্বার এস এম জোবায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মোঃ নওশাদ আলী।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, নওগাঁ-১ আসনের সাপাহার, পোরশা ও নিয়ামতপুর—এই তিন উপজেলাকে বৈষম্যহীন, কল্যাণকর ও টেকসই উন্নয়নের মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।