ঢাকাMonday , 29 December 2025

নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত মোস্তাফিজুর রহমানের মনোনয়ন জমা

admin
December 29, 2025 6:36 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে তার মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর সোমবারই ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা যুবদলের সভাপতি টিপু হায়দার বেনু, সাপাহার উপজেলার বিএনপি সভাপতি সারোয়ার জাহান চৌধুরী লাবু সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মকুল, পোরশা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তৌফিক শাহ চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতাসহ জেলা ও নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।