ঢাকাTuesday , 18 August 2026

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আর নেই

admin
August 18, 2026 7:15 am
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে হুমায়ুন কবির নামে বীর মুক্তিযোদ্ধার শারীরিক অসুস্থতা নিয়ে মৃত্যু হয়েছে।
আজ সোমবার(১৭ আগস্ট) উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ইন্তেকাল করেন। তিনি ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  নাচোল পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট ও ডেঙ্গু ঝুঁকিতে অর্ধলক্ষ মানুষ

পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে হৃদরোগে আক্রান্ত হোন তিনি। পরিবারের সদস্যদরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা শেষে দুইদিন পূর্বে তাঁকে নিজ বাসায় নিয়ে আসেন। আজ দুপুর ২টার পর মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউল হক।
তিনি বলেন, তাঁর বাবার বয়স ও অসুস্থ ছিলেন। রাজশাহী মেডিকেলে চিকিৎসা করানোর পর বাসায় নিয়ে আসা হয়েছিল। আজ দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমার বাবা ৭ নং সেক্টরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর অধীনে মুক্তিযুদ্ধ করেছেন।
তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানোর নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাঁর বাসভবনে উপস্থিত হোন এবং শোক প্রকাশ করেন। পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার দুপুর ২ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরীবারের স্বজনরা।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।